নির্মাণ শ্রমিকদের জন্য ডিজিটাল লেবার চক অ্যাপ উদ্বোধন করলেন শ্রম মন্ত্রী টিংকু রায়

Aug 21, 2026

নির্মাণ শ্রমিকদের জন্য ডিজিটাল লেবার চক অ্যাপ উদ্বোধন করলেন শ্রম মন্ত্রী টিংকু রায়

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ    এখন থেকে বাড়িতে বসেই মোবাইল অ্যাপের মাধ্যমে শ্রমিক নির্বাচন করা যাবে। এই লক্ষ্যে শুক্রবার ডিজিটাল মোবাইল চক অ্যাপ এর উদ্বোধন করা হয় ।এর উদ্বোধন করেন শ্রম মন্ত্রী টিংকু রায়। এই উপলক্ষে এদিন রাজধানীর শ্রমভবনের কনফারেন্স হলে এক অনুষ্ঠানের আয়োজন করা হয় ।এই অনুষ্ঠানে বোতাম টিপে ডিজিটাল লেবার চক অ্যাপ এর উদ্বোধন করেন শ্রম মন্ত্রী। এরপর অনুষ্ঠিত হয় শ্রম দপ্তরের ব্লক এবং জেলা পর্যায়ের ইন্সপেক্টর এবং আধিকারিকদের নিয়ে পর্যালোচনা বৈঠক। পর্যালোচনা বৈঠকে নির্মাণ শ্রমিক কল্যাণ প্রকল্পের বিভিন্ন কাজকর্ম নিয়ে পর্যালোচনা করা হয়। আলোচনায় স্হান পায় রাজ্যের বিভিন্ন স্থানে শ্রমিকদের জন্য  লেবার চক নির্মাণের বিষয়টিও। এই প্রসঙ্গে শ্রম মন্ত্রী টিংকু রায় জানান ,ডিজিটাল লেবার চক অ্যাপে নির্মাণ শ্রমিকদের প্রোফাইল উল্লেখ করা থাকবে ।অর্থাৎ কোন শ্রমিক কোন কাজে পারদর্শী তা অ্যাপের মাধ্যমে জানা যাবে। মন্ত্রী জানান ,এই ডিজিটাল লেবার চক অ্যাপের মাধ্যমে নির্মাণ শ্রমিকদের জন্য সহজ সরল ব্যবস্থা থাকবে। মন্ত্রী আরো জানান নির্মাণ শ্রমিকদের জন্য রাজ্যের বিভিন্ন স্থানে লেবার চক নির্মাণ করা হবে ।এই সমস্ত লেবার চক গুলিতে শ্রমিকদের বসার জায়গা, বাথরুম ,টয়লেট ইত্যাদির ব্যবস্থাপনা থাকবে। শ্রম মন্ত্রী টিংকু রায় জানান উদয়পুরে শ্রমিকদের বসার জন্য লেবার চক নির্মাণের কাজ শুরু হয়েছে ।ঊনকোটি জেলায় এর জন্য স্থান নির্বাচন করা হয়েছে। আগরতলাতেও একাধিক লেবার চক নির্মাণ করা হবে বলে জানান শ্রম মন্ত্রী টিঙ্কু রায়।

বিভাগ