হকার্স কর্ণারের খোশ বাগান কালী মন্দিরে দুঃসাহসিক চুরি,জনমনে চাঞ্চল্য

Aug 21, 2026

হকার্স কর্ণারের খোশ বাগান কালী মন্দিরে দুঃসাহসিক চুরি,জনমনে চাঞ্চল্য

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ     চিত্তরঞ্জন রোডের দুঃসাহসিক চুরির ঘটনার ২৪ ঘন্টার মধ্যেই হকার্স কর্নারের খোশ বাগান কালী মন্দিরে দুঃসাহসিক চুরি। বৃহস্পতিবার গভীর রাতের কোন এক সময়ে এই চুরির ঘটনা ঘটে ।চোর গণেশ মন্দির এবং শনি মন্দিরে পেছনের দিকের গ্রিল ভেঙে দুই প্রনামী বাক্স থেকে প্রনামীর টাকা হাতিয়ে নেয়। মন্দিরে ছয় খানা সিসিটিভির ক্যামেরা রয়েছে ।ক্যামেরার ফুটেজ পর্যবেক্ষণ করে দেখা গেছে ,দীর্ঘক্ষণ ধরেই একপ্রকার নিভৃতেই চোর চুরি কার্য সম্পাদন করে। শুক্রবার সকালে মন্দিরের পুরোহিত মন্দিরে এসে চুরির ঘটনাটি প্রত্যক্ষ করেন এবং এলাকাবাসীকে জানান। খবর পেয়ে এলাকাবাসী মন্দিরের জড়ো হোন। এদিন খোশ বাগান মন্দির কমিটির কোষাধ্যক্ষ দেবাশীষ দত্ত জানান ,এর আগেও দুইবার মন্দিরে চুরির ঘটনা ঘটে ।এর পর সিসি ক্যামেরা বসানো হয়। প্রতিবারই পশ্চিম থানায় চুরির বিষয়টি জানানো হয়। তারপরও এই চুরির ঘটনা ঘটলো। তিনি জানান মন্দিরের চারদিকেই রয়েছে ব্যবসায়ী মহল ।সামনেই রয়েছে হকার্স কর্নার ।তার পেছনের ডান দিকে রয়েছে হকার্স মার্কেট। এই ব্যবসায়িক স্থানে রাতের আধারে পুলিশি নিরাপত্তা বৃদ্ধি করা একান্ত প্রয়োজন। দুঃসাহসিক এই চুরির ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন তিনি। মন্দিরের চুরির ঘটনার খবর পেয়ে ছুটে আসে পশ্চিম থানার পুলিশ। পুলিশের হাতে চুরির সময়ের সিসিটিভির ক্যামেরার ফুটেজ তুলে দেওয়া হয়। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। উল্লেখ্য বুধবার রাতেই পূর্ব থানা থেকে ২০০ মিটার দূরে চিত্তরঞ্জন রোডের একটি মার্বেলের দোকানে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটে। ২৪ ঘন্টার ব্যবধানে দুই থানা থেকে প্রায় ঢিল ছড়া দূরত্বে দুই দুঃসাহসিক চুরির ঘটনায় ব্যবসায়িক মহলে নিরাপত্তা নিয়ে উদ্বেগের সৃষ্টি হয়েছে।

বিভাগ