নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ রাজধানীর কলেজ টিলা এলাকা থেকে গাঁজাসহ আটক ২ যুবক। উদ্ধারকৃত গাঁজার মূল্য আনুমানিক ৫ লক্ষাধিক টাকা ।এদিন কলেজটিলা ফাঁড়ির পুলিশ রুটিন মাফিক ভেহিকেল চেকিং এর সময় এই দুই যুবককে দেখে তাদের থামতে বলে। কিন্তু দুই যুবক হাতে দুটি ব্যাগ নিয়ে পালিয়ে যিওয়ির চেষ্টা করে ।তখন কলেজটিলা ফাঁড়ির পুলিশ তাদের আটক করে। ধৃতদের ব্যাগ দুটিতে গাজার মত পদার্থ দেখতে পায় পুলিশ। তখন তারা উচ্চপদস্থ আধিকারিক এবং মহকুমা প্রশাসনের ডিসিএমকে খবর দেন। খবর পেয়ে পূর্ব থানার ওসি কৃষ্ণধন সরকার এবং ডিসিএম ঘটনা স্হলে আসেন ।তারা ব্যাগ দুটি তল্লাশি চালিয়ে ছয়টি প্যাকেটে মোট ১৮ কিলো গাঁজা পান। সাথে সাথে তাদের গ্রেপ্তার করা হয়। এদিন পূর্ব থানার ওসি কৃষ্ণধন সরকার এই সংবাদ জানান। তিনি জানান ,উদ্ধারকৃত গাঁজার বাজার মূল্য আনুমানিক ৫ লক্ষাধিক টাকা । একটি এনডিপিএস ধারায় মামলা হাতে নিয়ে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে বলে জানান তিনি। তিনি আরো জানান ,প্রাথমিক জিজ্ঞাসা বাদে ধৃত দুই যুবক জানায় ,গাঁজাগুলি নিয়ে তারা যোগেন্দ্রনগর রেল স্টেশনে যাচ্ছিল। পুলিশ ধৃত ২ যুবককে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। তাদের একজনের বাড়ি বাধারঘাট এবং অপরজনের বাড়ি হাঁপানিয়া বলে জানা গেছে। এই ঘটনায় কলেজটিলার লেকের পাড়ে এ দিন তীব্র চাঞ্চল্য ছড়ায়।