১৩ দিন ধরে নিখোঁজ যুবকের পচা গলা ঝুলন্ত মৃতদেহ উদ্ধার বামুটিয়া ইট ভাট্টায়!

Sep 21, 2026

১৩ দিন ধরে নিখোঁজ যুবকের পচা গলা ঝুলন্ত মৃতদেহ উদ্ধার বামুটিয়া ইট ভাট্টায়!

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ    সোমবার সাত সকালে ১৩ দিন ধরে নিখোঁজ যুবকের  ঝুলন্ত পচা গলা মৃতদেহ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়।মৃতদেহ উদ্ধারের পর সনাক্ত করাও সম্ভব হয়।জানা যায় সিধাই থানাধীন উত্তর তালতলা এলাকার বাসিন্দা প্রায় ২৮ বছরের চন্দন সরকার  বিগত ১৩ দিন যাবত নিখোঁজ ছিলেন।এবং সোমবার সকালে লেফুঙ্গা থানাধীন বামুটিয়া বাজার এলাকায় একটি ইট বাট্টায় তার ঝুলন্ত পচা গলা মৃতদেহ উদ্ধার হয়।স্থানীয়দের দাবি মৃতের গন্ধে মানুষ বিষয়টি জানতে পারেন।পরিবারের দাবি তারা চন্দন সরকারের নিখোঁজের বিষয়টি নিয়ে সিধাই থানার দারস্ত হন এবং একটি মিসিং ডায়রিও করেন কিন্তু কাজের কাজ কিছুই করলো না সিধাই থানার পুলিশ এবং অবশেষে প্রায় ১৩ দিন পর তার পচা গলা ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়।তার এই আত্মহত্যার পথ বেছে নেওয়ার মূল কারণ সম্পর্কে জানা যায় পারিবারিক কলহ।

বিভাগ