নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ ১১ সেপ্টেম্বর থেকে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত আগরতলায় অনুষ্ঠিত হয় ৮ম নর্থ ইস্ট পেনছেক সিলেট চ্যাম্পিয়নশিপ ২০২৬। উত্তর-পূর্ব ভারতের ৮টি রাজ্য থেকে প্রায় ৫০০ জন ছাত্রছাত্রী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। এই প্রতিযোগিতায় ত্রিপুরার হয়ে কমলপুর থেকে মোট পাঁচজন প্রতিযোগী অংশগ্রহণ করেন।প্রতিযোগিতায় নিজেদের সেরাটা উজাড় করে দিয়ে কমলপুরের পাঁচ প্রতিযোগীর মধ্যে তিনজন পদক জয় করে মহকুমার মুখ উজ্জ্বল করেন।তাঁদের মধ্যে রহিমা বেগম দ্বিতীয় স্থান অধিকার করে সিলভার মেডেল অর্জন করেন। অন্যদিকে নাসরিনা পারভীন তৃতীয় স্থান অধিকার করে ব্রোঞ্জ মেডেল এবং অভিরাংশু মজুমদারও তৃতীয় স্থান অধিকার করে ব্রোঞ্জ মেডেল জয় করেন।অর্থাৎ, কমলপুরের ঝুলিতে আসে একটি সিলভার ও দুটি ব্রোঞ্জ মেডেল। এই সাফল্যে গর্বিত কমলপুরের ক্রীড়াপ্রেমী মানুষ।কোচ ভাস্কর শিলের তত্ত্বাবধানে ত্রিপুরার হয়ে প্রতিযোগিতায় অংশ নেন কমলপুরের এই পাঁচ খেলোয়াড়। তাঁদের কঠোর অনুশীলন, অধ্যবসায় ও আত্মবিশ্বাসের ফলেই এই সাফল্য এসেছে।বিশেষ করে তিন পদকজয়ীর এই অর্জন শুধু তাঁদের ব্যক্তিগত সাফল্য নয়, বরং কমলপুরের ক্রীড়াঙ্গনের জন্যও এক গর্বের মুহূর্ত।তাঁদের হাত ধরে আগামী দিনে আরও বড় মঞ্চে কমলপুর তথা ত্রিপুরার নাম উজ্জ্বল হবে—এমনটাই প্রত্যাশা ক্রীড়াপ্রেমীদের।