নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ গত শনিবার রাতে কৃষ্ণনগর এলাকা থেকে এক টিএনজিসিএন কর্মীর চুরি যাওয়া অটো রাজধানীর বর্ডার গোল চক্কর সংলগ্ন ইট ভাট্টা এলাকা থেকে উদ্ধার। ঘটনায় ধৃত দুই অভিযুক্ত। শনিবার রাত বারোটা থেকে একটার মধ্যে কৃষ্ণনগরের টিএনজিসি এল কার্যালয়ের সামনে থেকে এই ব্যাটারি চালিত অটো টি চুরি হয়। সাথে সাথেই অটোর মালিক গৌতম দেব বিষয়টি পশ্চিম থানা জানান। রবিবার সকালেও তিনি পশ্চিম থানায় বিষয়টি নিয়ে লিখিতভাবে অভিযোগ জানান ।এরপর সদর মহকুমা পুলিশ আধিকারিকের নির্দেশে রামনগর ফাঁড়ি এবং পশ্চিম থানার পুলিশ একটি এসআইটি গঠন করে তদন্ত শুরু করে। তদন্তে নেমে স্মার্ট সিটির সিসিটিভির ফুটেজ খতিয়ে দেখে পুলিশ জানতে পারে, অটোটি কৃষ্ণনগর থেকে আইজিএম চৌমুহনী ও প্যারাডাইস চৌমুহনী হয়ে গান্ধীঘাট এলাকা দিয়ে বেরিয়ে যায়। সোমবার সকালে পুলিশ সোর্স মারফত খবর পায় ,বর্ডার গোল চক্কর সংলগ্ন ইট ভাট্টির পেছনের দিকের নির্জন স্থানে একটি অটো রয়েছে ।অটোটিতে দুজন লোক রয়েছে ।খবর পেয়ে সাথে সাথে পুলিশ ঘটনাস্থলে যায় এবং অটো সহ ২ ব্যক্তিকে আটক করে পশ্চিম থানায় নিয়ে আসে। এদিন পশ্চিম থানার ওসি সঞ্জিত সেন এই সংবাদ জানান। এদিন পশ্চিম থানার ওসি আরো জানান, একমাস আগে শহর থেকে তিনটি বাইক চুরি হয় ।এই অভিযোগের ভিত্তিতে তদন্ত চালিয়ে একটি বাইকসহ ২ বাইক চোরকে পুলিশ গ্রেফতার করে। ধৃত দুই বাইক চোর বর্তমানে জেলহাজতে ছিল ।তাদের পুলিশ রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ চালিয়ে পুলিশ চুরি যাওয়া তিনটি বাইকের মধ্যে একটি বাইক উদ্ধার করতে সক্ষম হয়েছে। ওসি আরো জানান ,সোমবার ওটু চুরি কান্ডের ধৃত দুই চোর এবং বাইক উদ্ধার কান্ডে পূর্বে ধৃত দুই চোরকে আদালতে সোপর্দ করে পুলিশ রিমান্ডের আবেদন জানানো হবে।