Apr 03, 2026
নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছেন, মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে রাশিয়া ও মিশর উভয় দেশই সমানভাবে উদ্বিগ্ন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মস্কো যে কোনো ধরনের সহায়তা করতে প্রস্তুত বলেও তিনি উল্লেখ করেন।মিশরের পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলাত্তির সঙ্গে এক বৈঠকে পুতিন এসব কথা বলেন।ক্রেমলিনের পক্ষ থেকে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়, বৈঠকে পুতিন বলেন, ‘আমরা সবাই আশা করি চলমান এ সংকটের দ্রুত সমাধান হবে। আপনারা জানেন, গতকাল প্রেসিডেন্ট ট্রাম্পও এ বিষয়ে কথা বলেছেন। আমি আবার বলছি, পরিস্থিতি শান্ত করতে এবং সবকিছু স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে আমরা সম্ভাব্য সব ধরনের প্রচেষ্টা চালাতে প্রস্তুত।’
Copyright ©2026 | News Tripura