পঞ্জাব বিধানসভা নির্বাচনে ১১৭টি আসনেই প্রতিদ্বন্দ্বিতা করবে বিজেপি : বি এল সন্তোষ

Aug 25, 2026

পঞ্জাব বিধানসভা নির্বাচনে ১১৭টি আসনেই প্রতিদ্বন্দ্বিতা করবে বিজেপি : বি এল সন্তোষ

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ বিজেপির জাতীয় সাধারণ সম্পাদক (সংগঠন) বি এল সন্তোষ সোমবার বলেছেন, পঞ্জাবের ১১৭টি বিধানসভা আসনের সবকটিতেই এককভাবে প্রতিদ্বন্দ্বিতা করবে বিজেপি। তিনি আশাবাদী, পঞ্জাবে এবার সরকার গঠন করবে তাঁরই দল। সন্তোষ বলেন, "পঞ্জাব পরিবর্তনের জন্য পুরোপুরি প্রস্তুত এবং বিজেপি এই পরিবর্তনকে বাস্তবে রূপ দিতে সম্পূর্ণ প্রস্তুত। আসন্ন বিধানসভা নির্বাচনে বিজেপি পঞ্জাবের ১১৭টি আসনের সবকটিতেই প্রতিদ্বন্দ্বিতা করবে এবং জয়ী হয়ে রাজ্যে সরকার গঠন করবে।"পঞ্জাবে তাঁর দুদিনের সাংগঠনিক সফরের প্রথম দিন পাটিয়ালায় আয়োজিত প্রথম আঞ্চলিক সভায় তিনি এই দাবি করেন। এর আগে, পঞ্জাব বিজেপির সভাপতি কেবল সিং ধিলনও জোটের জল্পনা উড়িয়ে দিয়ে বলেছিলেন, রাজ্যের ১১৭টি আসনেই এককভাবে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য দল পুরোপুরি প্রস্তুত। এদিন সকালে চণ্ডীগড় বিমানবন্দরে সন্তোষকে স্বাগত জানান ধিলন এবং পঞ্জাব বিজেপির সহ-তত্ত্বাবধায়ক নরেন্দ্র সিং রাইনা।

বিভাগ