সরকারি সম্পত্তি নষ্টে ৩ গুণ ক্ষতিপূরণ আদায় : শুভেন্দু অধিকারী

Aug 25, 2026

সরকারি সম্পত্তি নষ্টে ৩ গুণ ক্ষতিপূরণ আদায় : শুভেন্দু অধিকারী

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ সোমবার থেকেই রাজ্যে গুন্ডাদমন আইনের একটি অংশ কার্যকর হল। নবান্ন থেকে বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমবার সন্ধ্যায় নবান্নে সাংবাদিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বলেন, সোমবার থেকেই গুন্ডাদমন আইনের একটি অংশ কার্যকর হল পশ্চিমবঙ্গে। সরকারি সম্পত্তি নষ্ট, পুলিশকে আক্রমণ, থানা-বিডিও অফিস জ্বালানো হলে তিন গুণ ক্ষতিপূরণ নেওয়া হবে।   মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এ দিন বলেন, সরকারি সম্পত্তি নষ্ট করলে কাউকে রেয়াত করা হবে না। সরকারি সম্পত্তি নষ্টে তিন গুণ ক্ষতিপূরণ আদায় করা হবে। পুলিশের উপর হামলা হলেই দ্রুত পদক্ষেপ হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, এই আইনে রাজ্যপালের সই হয়েছে। এটা গুন্ডাদমন আইনের একটি অংশ। আর একটি অংশ রাষ্ট্রপতির সইয়ের অপেক্ষায় রয়েছে। উল্লেখ্য, গত অধিবেশনেই বিধানসভায় গুন্ডাদমন বিল পেশ করা হয়েছিল। সংখ্যাগরিষ্ঠতার বিচারে ওই বিল পাশও হয়ে যায়। এরপর ওই বিল গিয়েছিল রাজ্যপালের কাছে। 

বিভাগ