এমন সিনেমা করলে তুমিও নিষিদ্ধ হতে পারো, শুভশ্রীকে দেব

Sep 19, 2026

এমন সিনেমা করলে তুমিও নিষিদ্ধ হতে পারো, শুভশ্রীকে দেব

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ দেশু৭ মুক্তির দিন আসন্ন। বলা নেই কওয়া নেই— আচমকা সামাজিক মাধ্যম ফেসবুক লাইভে দেব-শুভশ্রী। বুধবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্য়ায় সঙ্গী রজতাভ দত্ত ও পার্থ সারথির সঙ্গে লাইভে কথোপকথন। 'দেশু৭' সিনেমা নিয়ে আড্ডায় মাতল পুরো টিম। এদিন পরিচালক দেবের প্রশংসায় পঞ্চমুখ অভিনেতা রজতাভ দত্ত। দেব বললেন— ‘আমি ফার্স্ট লার্নার’। শুভশ্রীর প্রশ্ন— ‘কবে শিখলে পরিচালনার এ কাজ?’ দেব জবাব দেওয়ার আগেই তার সহ-অভিনেতা রজতাভ বললেন, ‘হিরো হিসাবে যে কষ্টটা ও পেয়েছে, যে ব়্যাগিংটা ও সহ্য করেছে, সেটি আমি স্বচক্ষে দেখেছি। অনেকে হয় আমি যখন ক্ষমতায় আসব, তখন আমিও এটা করব, কিন্তু দেবের ক্ষেত্রে উল্টোটা হয়েছে’।'দেশু৭' সিনেমায় নিষিদ্ধ অনিবার্ণকে কাস্ট করা নিয়ে দেব বলেন, ‘আরে হিরোদের তো একটা টাইম থাকে। একটা সময় পেরিয়ে গেলে তো আমি সব রোল করতে পারব না। আমাকে অনেকে জিজ্ঞাসা করেছিল— তুমি কি ওকে নিচ্ছ, তাহলে আমরাও ঘোষণা করব। অস্বীকার করার জায়গা নেই ওই লোকটা খুব পাওয়ারফুল ছিল। তিনি বলেন, আমি প্রস্তুত ছিলাম। জানতাম নির্বাচনের ফল অন্যরকম হলে আমরা সবাই ব্যান হতাম। আমি তো সবাইকে সিনেমায় সাইন করার আগে বলেই ছিলাম— এ সিনেমা করলে ব্যান হতে পারো। দেখ, তৈরি তো? ইনফ্যাক্ট আমি শুভশ্রীকেও বলেছিলাম।’ পাশ থেকে সম্মতি জানান নায়িকা।দেব আরও বলেন, ‘তবে আমি প্ল্যান বি, সি নিয়ে তৈরি ছিলাম। আমার এসআরএফটিআইয়ের ছেলেদের বলা ছিল। ওরা ব্যাকআপ দিত। ছবি আমি বানাতামই। প্রয়োজনে মুম্বাই কিংবা হায়দরাবাদে গিয়েও শুটিং করতাম। আমার জেদ…’।পূজায় মুক্তি পাচ্ছে দেব-শুভশ্রী জুটির সিনেমা 'দেশু৭'। টিজারের পর সিনেমার প্রথম গান ‘তোর শুধু তোর’ দারুণ সাড়া ফেলেছে। শুভশ্রী-দেবের এই সাহসী জুটির অন-স্ক্রিন কেমিস্ট্রি প্রমাণ করল— প্রতিবন্ধকতা যতই আসুক না কেন, ‘দেশু ৭’ দিয়ে বক্স অফিসে রাজত্ব করতেই ময়দানে নেমেছেন এ দুই সুপারস্টার!

বিভাগ