নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ সারা দেশের সাথে রাজ্যেও ১৭ জুলাই থেকে জনগণনার প্রথম পর্যায়ের কাজ শুরু হয়েছে ।আগামী ৩১ জুলাই পর্যন্ত জনগণনার প্রথম পর্যায়ে সেলফ এনুমারেশন বা স্ব- গননা প্রক্রিয়া চলবে। সোমবার স্ব-গণনা প্রক্রিয়ায় অনলাইনে নিজের এবং নিজ পরিবারের সদস্যদের তথ্য নথিভুক্ত করেন রাজ্যের কৃষি মন্ত্রী রতন লাল নাথ। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জনগণনা প্রসঙ্গে মন্ত্রী রতন লাল নাথ জানান ,জনগণনার উপর দেশের সামাজিক অবস্থা নির্ভর করবে। কেন্দ্রীয় বাজেট প্রস্তাব এবং বিভিন্ন কেন্দ্রীয় পরিকল্পনায় জনগণনার প্রভাব রয়েছে ।তাই সবাইকে স্ব-গণনায় গুরুত্ব দিতে হবে ।সঠিক তথ্য দিতে হবে ।কোন মতেই ভুল তথ্য প্রদান করা চলবেনা বলে জানান মন্ত্রী রতনলাল নাথ।উল্লেখ্য প্রথম পর্যায়ের জনগণনার সেলফ এনুমারেশন বা স্ব-গণনা প্রক্রিয়া প্রযুক্তির সহযোগিতায় বাড়িতে বসেই পোর্টালের মাধ্যমে যাবতীয় তথ্য প্রদান করা যাবে।