বাইখোড়া বাজারে সব্জী বাজারের দ্বীতল ভবনের শিলান্যাস

Jul 20, 2026

বাইখোড়া বাজারে সব্জী বাজারের দ্বীতল ভবনের শিলান্যাস

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ রাজ্য সরকারের উন্নয়নমূলক কর্মসূচীর মধ্যে কৃষীদপ্তরের অধীনে ১৭৯ পয়েন্ট ৬৫ লক্ষ টাকা ব্যায় করে বাইখোড়া বাজারে সব্জী ব্যাবসায়ীর জন্য দ্বীতল ভবনের মার্কেট ষ্টল নির্মান করা হবে। সোমবার মন্ত্রী শুক্লাচরন নোয়াতিয়ার উপস্থিতিতে বাইখোড়া বাজারে নবনির্মিত ষ্টলের শিলান্যাস করাহয়। প্রদীপ প্রজ্বলন ও ফলক উন্মোচনের মধ্যদিয়ে আজকের অনুষ্ঠানের শুভসূচনাকরেন জোলাইবাড়ী বিধানসভাকেন্দ্রের বিধায়ক তথা মন্ত্রী শুক্লাচরন নোয়াতিয়া।  উদ্ভোধকের পাশাপাশি আজকের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জোলাইবাড়ী ব্লকের পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান তাপস দত্ত, ভাইস চেয়ারম্যন কেশব চৌঁধুরী, বি এস সির চেয়ারম্যান অশোক মগ, ব্লকের পঞ্চায়েত সমিতির সদস্য সুজিত দত্ত,     জোলাইবাড়ী কৃষি দপ্তরের আধিকারিক শ্রীদাম দাস, কৃষিদপ্তরের দক্ষিন জেলার এক্সিউটিভ ইঞ্জিনিয়ার ধনঞ্জয় জমাতিয়া সহ অন্যান্যরা। অনুষ্ঠানে বক্তব্যরাখতেগিয়ে উদ্ভোধক তথা মন্ত্রী শুক্লাচরন নোয়াতিয়াজানান বিগত বামেদের আমলে  জোলাইবাড়ী বিধানসভাকেন্দ্র উন্নয়নের দিকদিয়ে পিছিয়ে রয়েছিলো।  জোলাইবাড়ী বিধানসভাকেন্দ্রে বিজেপি আই পি এফ টির সরকার গঠনেরপর থেকে ব্যাপকহারে উন্নয়নহচ্ছে।  রাজ্যে সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পগুলো জোলাইবাড়ী বিধানসভায় নিয়ে আসা হচ্ছে।  এই প্রকল্পগুলোর মধ্যে অনেকগুলোবাস্তবায়িতহয়েছে এবং অনেক প্রকল্প বাস্তবায়িত হতেযাচ্ছে।  যেইসকল প্রকল্প বাস্তবায়িত হয়েছে এই প্রকল্পগুলোর মধ্যে কিছু প্রকল্পের উদ্ভোধনের চিন্তাভাবনা নেওয়াহয়েছে।  কোয়াইফাং বাজার, কলসী বাজার, সাঁচীরামবাড়ী বাজার, বাইখোড়া বাজার ও রামরাইবাড়ী বাজারের ব্যাবসায়ীদের উন্নয়নপ্রকল্পে কাজ করাহয়েছে এবং কিছু প্রকল্পে কাজকরাহবে।  তাই জোলাইবাড়ী বিধানসভাকেন্দ্রের সার্বিক উন্নয়নে সকলের সহযোগীতা কামনাকরেন মন্ত্রী শুক্লাচরন নোয়াতিয়া।  আজকের শিলান্যস অনুষ্ঠানশেষে সংবাদমাধ্যমের সন্মুখিনহয়ে অনুষ্ঠানের বিভিন্ন দিকগুলো সম্পর্কে জানান মন্ত্রী শুক্লাচরন নোয়াতিয়া।  বাইখোড়া বাজারে উন্নয়নমূলক প্রকল্পের শিলান্যাস হোওয়াতে স্থানীয় ব্যাবসায়ীদেরমধ্যে খুশির বাতাবরন লক্ষ্যকরাযায়।

বিভাগ