গ্রামীণ স্বাস্থ্যসেবায় ডিজিটাল গতি, আশা কর্মীদের হাতে স্মার্ট মোবাইল তুলে দিলেন বিধায়িকা কল্যাণী সাহা রায়

Jul 20, 2026

গ্রামীণ স্বাস্থ্যসেবায় ডিজিটাল গতি, আশা কর্মীদের হাতে স্মার্ট মোবাইল তুলে দিলেন বিধায়িকা কল্যাণী সাহা রায়

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ গ্রামীণ স্বাস্থ্যসেবাকে আরও আধুনিক ও গতিশীল করে তুলতে তেলিয়ামুড়া পঞ্চায়েত সমিতির কনফারেন্স হলে আয়োজিত এক অনুষ্ঠানে আশা কর্মীদের হাতে স্মার্ট মোবাইল তুলে দেন এলাকার বিধায়িকা তথা রাজ্য বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী সাহা রায়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তেলিয়ামুড়া পঞ্চায়েত সমিতির চেয়ারপার্সন দীপা দেব, ভাইস চেয়ারপার্সন নির্মল সূত্রধর, তেলিয়ামুড়া ব্লকের বিডিও বিপ্লব আচার্য সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা। এই উদ্যোগের মাধ্যমে আশা কর্মীদের ডিজিটাল পরিষেবা আরও সহজ ও কার্যকর হবে বলে আশা প্রকাশ করা হয়।

বিভাগ