নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ বেকার যুবক-যুবতীদের স্বাবলম্বী করার লক্ষ্যে ত্রিপুরা সরকারের দক্ষতা উন্নয়ন দপ্তর ও স্বাস্থ্য দপ্তরের যৌথ উদ্যোগে ধলাই জেলা হাসপাতালে চলছে পি এম কে ভি ওয়াই ৪.০ এর আওতায় জেরিয়াট্রিক ও কেয়ারগিভার বিষয়ে ৭৫ দিনের প্রশিক্ষণ পর্ব। গত ১৫ জুলাই থেকে শুরু হয়েছে এই প্রশিক্ষণ। প্রথম পর্বে ৪৫ জন প্রশিক্ষনার্থী রয়েছে। ধলাই জেলা হাসপাতালের মেডিকেল সুপারিনটেনডেন্ট ডাঃ বিধান ভৌমিক জানান এখান থেকে প্রশিক্ষণ গ্রহণ করার পর যুবক-যুবতীরা বিভিন্ন জায়গায় গিয়ে রোগীদের বিভিন্ন ধরনের পরিষেবা প্রদান করে আর্থিকভাবে স্বাবলম্বী হতে পারবে। এই প্রশিক্ষণের মধ্য দিয়ে যুবক-যুবতীদের প্রাথমিক চিকিৎসা পরিষেবা প্রদানের বিষয়বস্তু গুলি হাতে-কলমে শেখানো হচ্ছে।