জনগণনা ২০২৭- সাতচাঁদে ২০ জুলাই শুরু স্ব-গণনা কর্মসূচির আনুষ্ঠানিক সুরত

Jul 20, 2026

জনগণনা ২০২৭- সাতচাঁদে ২০ জুলাই শুরু স্ব-গণনা কর্মসূচির আনুষ্ঠানিক সুরত

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ জনগণনা ২০২৭-এর অন্তর্গত ‘স্ব-গণনা কর্মসূচি’   সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা গড়ে তুলতে দক্ষিণ ত্রিপুরার সাতচাঁদ আর. ডি. ব্লকে বিশেষ উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ২০ জুলাই ২০২৬, সোমবার সকাল ১০টা ৩০ মিনিটে সাতচাঁদ আর. ডি. ব্লকের কনফারেন্স হলে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন হয়।উপস্থিত ছিলেন ৩৯ মনু বিধানসভা কেন্দ্রের বিধায়ক মাইলাফ্রু মগ, সাতচাঁদ পঞ্চায়েত সমিতির সভাপতি প্রভাস লোধ,ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক সৌরদীপ দেবনাথ সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। জনগণনা ২০২৭-এর অংশ হিসেবে ‘স্ব-গণনা’ পদ্ধতি সম্পর্কে সাধারণ মানুষকে অবহিত করা এবং এই সুবিধার যথাযথ ব্যবহার নিশ্চিত করাই এই কর্মসূচির অন্যতম প্রধান উদ্দেশ্য।সাতচাঁদ আর. ডি. ব্লকের ব্লক উন্নয়ন আধিকারিক সৌরদীপ দেবনাথ জানান, জনগণনা প্রক্রিয়াকে সফলভাবে বাস্তবায়িত করতে জনগণের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই লক্ষ্যেই স্ব-গণনা সুবিধা সম্পর্কে জনসচেতনতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। বিধায়ক মাইলাফ্রু মগ জানান - জনগণনা একটি দেশের প্রশাসনিক পরিকল্পনা, উন্নয়নমূলক নীতি এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই জনগণনা ২০২৭-এর স্ব-গণনা কর্মসূচি সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সঠিক তথ্য পৌঁছে দিতে এই উদ্যোগ বিশেষ তাৎপর্যপূর্ণ।ব্লক পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন প্রভাস লোধ এই কর্মসূচিতে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আহ্বান করেন।

বিভাগ