তেলিয়ামুড়া পুর পরিষদের উদ্যোগে এবং তেলিয়ামুড়া মহকুমা তথ্য সংস্কৃতি দপ্তরের সহযোগিতায় কৃতি সংবর্ধনা অনুষ্ঠান

Jul 20, 2026

তেলিয়ামুড়া পুর পরিষদের উদ্যোগে এবং তেলিয়ামুড়া মহকুমা তথ্য সংস্কৃতি দপ্তরের সহযোগিতায় কৃতি সংবর্ধনা অনুষ্ঠান

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ সোমবার চিত্রাঙ্গদা কলা কেন্দ্রে তেলিয়ামুড়া পুর পরিষদের উদ্যোগে এবং তেলিয়ামুড়া মহকুমা তথ্য সংস্কৃতি দপ্তরের সহযোগিতায় কৃতি সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। তেলিয়ামুড়া বিধানসভা এলাকার মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পরীক্ষায় যে সকল ছাত্র-ছাত্রীরা ৭০ শতাংশ নম্বর পেয়ে উত্তীর্ণ হয়েছে তাদেরকে সম্বর্ধনা জ্ঞাপন করা হয়। এদিনের এই অনুষ্ঠানের উদ্বোধন করেন ত্রিপুরা বিধানসভার মুখ্য বিষয় সচেতক কল্যাণী সাহা রায়, অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন তেলিয়ামুড়া পুর পরিষদের ভাইস চেয়ারম্যান মধুসূদন রায়, তেলিয়ামুড়া পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান দীপা দেব, তেলিয়ামুড়া বিদ্যালয় পরিদর্শক বিশ্বজিৎ দেববর্মা, বিশিষ্ট নাট্যকার মনোরঞ্জন গুপ সহ অন্যান্য বিশিষ্ট জনেরা। তাছাড়া অনুষ্ঠানের সভাপতিত্ব করেন পুর পরিষদের চেয়ারম্যান রূপক সরকার। উক্ত সংবর্ধনা অনুষ্ঠানকে কেন্দ্র করে উপস্থিত ছাত্র-ছাত্রী থেকে শুরু করে সকলের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয়।

বিভাগ