ধলাই জেলা যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের উদ্যোগে  আয়োজিত হয় ‘ধলাই জেলাভিত্তিক সুব্রত মুখার্জি কাপ ২০২৬-২৭’ ফুটবল প্রতিযোগিতা

Aug 04, 2026

ধলাই জেলা যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের উদ্যোগে আয়োজিত হয় ‘ধলাই জেলাভিত্তিক সুব্রত মুখার্জি কাপ ২০২৬-২৭’ ফুটবল প্রতিযোগিতা

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ      ধলাই জেলা যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের উদ্যোগে আজ মঙ্গলবার আয়োজিত হয় ‘ধলাই জেলাভিত্তিক সুব্রত মুখার্জি কাপ ২০২৬-২৭’ ফুটবল প্রতিযোগিতা। উদীয়মান তরুণ ও যুব খেলোয়াড়দের প্রতিভা বিকাশের লক্ষ্যে প্রতিবারের মতো এবারও এই ফুটবল টুর্নামেন্টের জেলা পর্যায়ের ম্যাচগুলো অনুষ্ঠিত হয়।​এই টুর্নামেন্টে বালক বিভাগের অনূর্ধ্ব-১৫ এবং  অনূর্ধ্ব-১৭ পর্যায়ের ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। ধলাই জেলার চারটি মহকুমা থেকে প্রত্যেক বিভাগে  চ্যাম্পিয়ন দল অংশগ্রহণ করে। আমবাসা স্থিত কেকমা ছড়া মাঠে আয়োজিত হয় খেলাগুলি।প্রদীপ প্রজ্বলন করে টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন ধলাই জেলা পরিষদের সভাধিপতি সুস্মিতা দাস। অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন আমবাসা বিএসি চেয়ারম্যান পরিমল দেববর্মা, আমবাসা পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান হেম্মালী দেববর্মা, আমবাসা পঞ্চায়েত সমিতির সদস্য অজয় অধিকারী , জেলা যুব অধিকর্তা দিবাকর নাথ সহ অন্যান্য।যুব সমাজকে খেলাধুলার প্রতি আরও বেশি উৎসাহিত করতে এবং ত্রিপুরা রাজ্য থেকে জাতীয় ও আন্তর্জাতিক মানের ফুটবলার গড়ে তোলার লক্ষ্যেই এই টুর্নামেন্ট প্রতিবছর আয়োজন করা হয়।বক্তব্য রাখতে গিয়ে অতিথিগণ খেলোয়াড়দের বলেন পড়াশোনা যেমন ছাত্র জীবনে প্রয়োজন তেমনি খেলাধুলাও ছাত্র জীবনের একটি অঙ্গ। খেলাধুলার মাধ্যমে নিজেকে সুস্থ রাখার পাশাপাশি জীবনে প্রতিষ্ঠা করা যায়। জেলা ক্রীড়া দপ্তরের আয়োজনে আয়োজিত এই প্রতিযোগিতা দেখতে স্থানীয় ক্রীড়ামোদী দর্শক ও ক্রীড়াপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা যাচ্ছে।

বিভাগ