২১ থেকে পাওয়ার লিফটিং এসো'র তিন দিনের রাজ্য আসর

Aug 04, 2026

২১ থেকে পাওয়ার লিফটিং এসো'র তিন দিনের রাজ্য আসর

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ       আগামী ২১ আগস্ট থেকে তিন দিনব্যাপী রাজ্যভিত্তিক পাওয়ার লিফটিং প্রতিযোগিতা শুরু হচ্ছে ।সবকিছু ঠিক থাকলে আগরতলার এনএসআরসিসি তে অনুষ্ঠিত হবে পাওয়ার লিফটিং এর এই রাজ্য ভিত্তিক আসর। ২১ আগস্ট বিকেল পাঁচটায় এর উদ্বোধন হবে ।২৩ আগস্ট দুপুর পর্যন্ত চলবে টুর্নামেন্ট। সন্ধ্যা ছয়টায় হবে সমাপ্তি অনুষ্ঠান। মঙ্গলবার ত্রিপুরা পাওয়ার লিফটিং অ্যাসোসিয়েশনের এক বৈঠক আগরতলার বিবেকানন্দ ব্যায়ামাগারে অনুষ্ঠিত হয়। বৈঠকে রাজ্যের অধিকাংশ জেলার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন । বৈঠক থেকে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এদিন ত্রিপুরা পাওয়ার লিফটিং অ্যাসোসিয়েশনের রাজ্য সচিব নারায়ণ চন্দ্র দেবনাথ এই সংবাদ জানিয়েছেন ।তিনি জানান, রাজ্যভিত্তিক প্রতিযোগিতাকে সামনে রেখে আগামী ১৫ আগস্ট এর মধ্যে প্রতিটি জেলাভিত্তিক প্রতিযোগিতা সম্পন্ন করতে হবে।

বিভাগ