নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ সম্প্রতি মোহনপুর মহকুমাধীন বিভিন্ন এলাকায় রাবার বাগানে হানা দিয়েছে অজানা রোগে।গাছের পাতা লাল হলুদ হয়ে অসময়ে ঝড়ে যাচ্ছে,কমে গিয়েছে রাবার উৎপাদন।এমনই ঘটনা সামনে আসে বামুটিয়া থেকে।রাবার বোর্ডের বিশেষজ্ঞরা এলাকা পরিদর্শন করেছেন।কৃষকদের দেওয়া হয়েছে করণীয় পরামর্শ।এবং পরামর্শ অনুযায়ী ব্যবহার করা ঔষদের অধিক মূল্য,গাছের উপরে স্পে করতে সমস্যার সম্মুখীন বামুটিয়ার জলিলপুর এলাকার রাবার চাষিরা।কয়েকজন মিলে একটি মেশিন কিনে বাঁশ বেঁধে গাছের উপর ঔষধ দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।স্থানীয় প্রাক্তন বিধায়ক এলাকার চাষিদের সমস্যা সমাধানে সাহায্যের আশ্বাস দেন।কৃষকদের দাবি বর্তমান সময়ে প্রযুক্তি থাকলেও মিলছে না সুবিধা তাই তারা বোর্ড ও সরকারের নিকট দ্রুত ড্রোন ব্যবস্থার আবেদন জানান।এখন দেখার রাবার চাষিদের এই সমস্যা সমাধানে রাবার বোর্ড কবে নাগাদ ড্রোন প্রযুক্তি ব্যবহারের ব্যবস্থা করতে সক্ষম হন।