নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ এসসি মোর্চার সভাপতির দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো বিজেপির প্রদেশ কার্যালয়ে সংগঠনের কার্যকর্তাদের নিয়ে সাংগঠনিক বৈঠকে বসলেন এসসি মোর্চার সভাপতি বাপি দাস।বৈঠকে আগামী দিনের সাংগঠনিক কর্মসূচি, সংগঠনকে আরও শক্তিশালী করা এবং এসসি সম্প্রদায়ের মানুষের কাছে সরকার পরিচালিত বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্প পৌঁছে দেওয়ার বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।বাপি দাস জানান, প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর বিভিন্ন উন্নয়নমূলক ও জনকল্যাণমূলক প্রকল্পের সুবিধা যাতে এসসি সম্প্রদায়ের প্রতিটি মানুষের বাড়ি পর্যন্ত পৌঁছে যায়, সেই লক্ষ্যেই এই গুরুত্বপূর্ণ সাংগঠনিক বৈঠকের আয়োজন করা হয়েছে। পাশাপাশি, তৃণমূল স্তরে সংগঠনকে আরও সক্রিয় ও শক্তিশালী করার ওপরও গুরুত্ব দেওয়া হয়েছে।