মান্দাইয়ের অন্তোদয় পরিবার বঞ্চিত প্রধানমন্ত্রী আবাস যোজনার সুবিধা থেকে!সুবিধা পাওয়ার আবেদন

Aug 04, 2026

মান্দাইয়ের অন্তোদয় পরিবার বঞ্চিত প্রধানমন্ত্রী আবাস যোজনার সুবিধা থেকে!সুবিধা পাওয়ার আবেদন

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ    মান্দাই ব্লকের অন্তর্গত ধনাই গ্রামের বাসিন্দা অন্তোদয় রেশন কার্ডধারী মালতী দেববর্মার পরিবারের বসবাস।উনার মথা গুজার ঠাঁই টুকু নেই,সন্তানদের নিয়ে তার আত্মীয়(পিসার) বাড়িতে একটি বাঁশের কুড়ে ঘরে বসবাস করছেন।যে কোনো সময় ভেঙে পড়তে পারে এই গর।একাধিকবার প্রধানমন্ত্রী আবাস যোজনার সুবিধা পাওয়ার জন্য আবেদন জানান এবং করা হলো জিও ট্র্যাকিং একাধিকবার কিন্তু কপালে জুটলো না ঘর।১১ মান্দাই বিধানসভার বিধায়ীকা স্বপ্না দেববর্মা,    এম.ডি.সি জগদীশ দেববর্মাদের ভূমিকা নিয়েও ক্ষোভ প্রকাশ। ভোটের পর আর তাদের জনতার সমস্যায় সদর্থক ভূমিকা গ্রহণে পাওয়া যায় না বলেও অভিযোগ। তবু তাদের এবং সরকারের কাছে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে প্রধানমন্ত্রী আবাস যোজনার সুবিধা পাওয়ার ব্যবস্থা করার জন্য আবেদন জানান

বিভাগ