জনসভাকে সামনে রেখে খোয়াইয়ে বিজেপির বাড়ি বাড়ি জনসংযোগ

Jul 19, 2026

জনসভাকে সামনে রেখে খোয়াইয়ে বিজেপির বাড়ি বাড়ি জনসংযোগ

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃআগামী ২৩ জুলাই ভি. রাম জি প্রকল্পকে সামনে রেখে খোয়াই ২৫ বিধানসভা কেন্দ্রের পহরমুরা গ্রাম পঞ্চায়েতের মাঠে অনুষ্ঠিত হতে চলেছে এক বৃহৎ জনসভা। এই জনসভায় জেলা ও রাজ্যস্তরের একাধিক বিজেপি নেতৃত্ব উপস্থিত থাকবেন। সভাকে কেন্দ্র করে ইতিমধ্যেই দলীয় কর্মী-সমর্থকদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।     এই জনসভাকে সফল করে তুলতে রবিবার সকাল থেকেই শুরু হয় বিজেপির ব্যাপক বাড়ি বাড়ি জনসংযোগ কর্মসূচি। এদিন ২৫ খোয়াই বিধানসভা কেন্দ্রের ৩০ নং বুথ এলাকায় দলীয় কর্মী ও নেতৃত্বরা সাধারণ মানুষের বাড়িতে গিয়ে আসন্ন জনসভার বিষয়ে প্রচার চালান এবং সভায় উপস্থিত থাকার আহ্বান জানান।

বিভাগ