নেতাজি কে 'গুন্ডা' বলায় সমীক ভট্টাচার্যকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে -রাজ্য ফরওয়ার্ড ব্লক

Jul 19, 2026

নেতাজি কে 'গুন্ডা' বলায় সমীক ভট্টাচার্যকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে -রাজ্য ফরওয়ার্ড ব্লক

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃনেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে পশ্চিমবঙ্গ বিজেপি রাজ্য সভাপতি সমীক ভট্টাচার্যের মন্তব্যে গোটা দেশে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। এর ঢেউ আছড়ে পড়েছে ত্রিপুরা রাজ্যেও।এই ধরনের মন্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছে সারা ভারত ফরোয়ার্ড ব্লকের ত্রিপুরা রাজ্য কমিটি। রবিবার সংগঠনের রাজ্য দপ্তরে সাংবাদিক সম্মেলন করে ফরোয়ার্ড ব্লক রাজ্য নেতৃবৃন্দ পশ্চিমবঙ্গ বিজেপি রাজ্য সভাপতির এই ধরনের উক্তির তীব্র প্রতিবাদ জানান ।নেতৃবৃন্দ জানান ,পশ্চিমবঙ্গ বিজেপি রাজ্য সভাপতি সমীক ভট্টাচার্য এক হূনু হয়ে উঠেছেন। পশ্চিমবাংলায় ক্ষমতা পেয়ে তিনি সারা বিশ্বের ক্ষমতা পেয়ে গেছেন বলে মনে করছেন ।নেতৃবৃন্দ আরো জানান ,চলতি মাসের ৬ জুলাই পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপি সভাপতি মন্তব্য করেছেন নেতাজি নাকি 'গুন্ডা'। ফরওয়ার্ড ব্লক রাজ্য নেতৃবৃন্দ জানান ,নেতাজি কে ছিলেন ,দেশ স্বাধীনে তাঁর অবদান কি ছিল সেই সম্পর্কে দেশবাসীকে বুঝাতে হবে না ।অবিলম্বে নেতাজি সম্পর্কে এই মন্তব্য করার জন্য দেশবাসীর কাছে প্রকাশ্যে সমীক ভট্টাচার্যকে ক্ষমা চাইতে হবে বলে নেতৃবৃন্দ জানান ।অন্যথায় দেশবাসী সমীক ভট্টাচার্যকে ক্ষমা করবেন না বলে জানান নেতৃবৃন্দ।সাংবাদিক সম্মেলনে রাজ্য ফরওয়ার্ড ব্লক নেতৃবৃন্দ আরো জানান ,অবিলম্বে সমীক ভট্টাচার্য ক্ষমা না চাইলে সারা ভারত ফরওয়ার্ড ব্লক দেশব্যাপী তীব্র গণ আন্দোলন সংঘটিত করে তুলবে ।তারা আরো জানান ,সমীক ভট্টাচার্যের এই ধরনের মন্তব্যে গোটা দেশের যুবসমাজ অত্যন্ত ব্যথিত এবং মর্মাহত।

বিভাগ