সৌদি আরবের নাজরান বিমানবন্দরে হুথিদের ড্রোন হামলা

Aug 04, 2026

সৌদি আরবের নাজরান বিমানবন্দরে হুথিদের ড্রোন হামলা

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ   সৌদি আরবের দক্ষিণাঞ্চলের নাজরান বিমানবন্দরের একটি সংবেদনশীল লক্ষ্যবস্তুতে সফল ড্রোন হামলা চালানোর দাবি জানিয়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহী গোষ্ঠী। গোষ্ঠীটির সামরিক বাহিনীর পক্ষ থেকে প্রকাশিত এক আনুষ্ঠানিক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে।বিবৃতিতে বলা হয়, একটি ড্রোন ব্যবহার করে সৌদি আরবের নাজরান বিমানবন্দরের ওই শত্রুভাবাপন্ন অবস্থানে অত্যন্ত নিখুঁতভাবে আঘাত হেনে নির্দিষ্ট লক্ষ্যবস্তু সফলভাবে ধ্বংস করা হয়েছে। হুথিরা দাবি করেছে, ইয়েমেনের সাদা ও হাজ্জাহ প্রদেশের আকাশসীমা লঙ্ঘন করে সৌদি বাহিনী ড্রোন পরিচালনা করার প্রতিবাদেই মূলত এই পাল্টা হামলা চালানো হয়েছে। তবে এই হামলার ফলে তাৎক্ষণিকভাবে কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনো সুনির্দিষ্ট তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

বিভাগ