নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ জনতা দল (ইউনাইটেড)-এর সভাপতি এবং রাজ্যসভার সাংসদ নীতীশ কুমার মঙ্গলবার সংসদ ভবনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।প্রধানমন্ত্রীর কার্যালয় এবং জেডিইউ সভাপতি নীতীশ কুমার সমাজ মাধ্যম এক্স হ্যান্ডেলে এই সাক্ষাতের বিষয়ে অবহিত করে ছবি প্রকাশ করেছেন। জানা গেছে, সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই বৈঠক হয়। জেডিইউ-র জাতীয় কার্যনির্বাহী সভাপতি ও রাজ্যসভার সদস্য সঞ্জয় কুমার ঝা এবং কেন্দ্রীয় মন্ত্রী রাজীব রঞ্জন সিং (লাল্লান সিং)-ও উপস্থিত ছিলেন।নীতীশ কুমার সমাজ মাধ্যম এক্স হ্যান্ডেলে জানিয়েছেন, তিনি সংসদ ভবনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ও এই দুই নেতার বৈঠকের ছবি শেয়ার করেছে। প্রধানমন্ত্রীর কার্যালয় এবং জেডিইউ এটিকে সৌজন্য সাক্ষাৎ হিসেবেই বর্ণনা করেছে| তবে বৈঠকে কী আলোচনা হয়েছে সে সম্পর্কে কোনও আনুষ্ঠানিক তথ্য প্রকাশ করেনি।উল্লেখ্য, বিহারের রাজনীতিতে সাম্প্রতিক ঘটনাবলী নিয়ে রাজনৈতিক আলোচনা তুঙ্গে| ঠিক সেই সময়েই এই বৈঠকটি অনুষ্ঠিত হলো।